সিলেট নিউজ বিডি ডেস্ক: দ্বিতীয় দিনে বাংলাদেশ কত দূর যাবে, সেটা একরকম চাপা পড়েছে মুমিনুল হকের কারণে। কেননা সামনে ‘লিটল মাস্টারে’র ডাবল সেঞ্চুরি হাতছানি দিচ্ছে। কিন্তু নাহ! আর হলো না। এদিন কেবল একটি সিঙ্গেল নিয়ে থামলেন। ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মুমিনল ফিরলেও দলীয় সংগ্রহ নিয়ে তার প্রত্যাশা পূরণ করে চলেছে মাহমুদউল্লাহ-মোস্তাফিজের জুটি। অবশেষে ছাড়িেয়ে গেল ৫০০ রান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালে গল টেস্টে ৬৩৮ করেছিলেন মুশফিকরা। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
বাংলাদেের স্কোর: ৫১৩/১০ (১২৯.৫ ওভার)
এদিকে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৫১৩ রান। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে বল হাতে আসেন অফ স্পিনার মেহেদী মিরাজ। আর এই অফ স্পিনার তৃতীয় বলেই এনে দেন সাফল্য। তার বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন দিমুথ করুনারত্নে (০)। ২ ওভার ৩ বলে শ্রীলঙ্কার স্কোর তখন ১ উইকেটে শূন্য!
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৭/১ (১৩ ওভার)
Sylhetnewsbd Online News Paper