সিলেট নিউজ বিডি ডেস্ক: সিরিয়ার আফরিনে তুর্কি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে। কুর্দি গেরিলাগোষ্ঠী ‘ওয়াইপিজি’র বিরুদ্ধে অভিযান চালানোর সময়ে এ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
শনিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এরদোগান বলেন, ‘এ ঘটনায় জড়িতদের চড়া মূল্য দিতে হবে।’ তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঙ্গে কারা জড়িত সে কথা উল্লেখ করেননি তিনি।
উল্লেখ্য, গত মাসের ২০ তারিখে ওয়াইপিজি’কে লক্ষ্য করে হামলা শুরু করে তুরস্ক। ইদলিবে সন্ত্রাসীরা একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর হামলা বন্ধ রেখেছিল তুরস্ক। মস্কোকে বিমান প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের সুযোগ করে দেয়ার জন্য হামলা বন্ধ রাখা হয়।
Sylhetnewsbd Online News Paper