সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের মেঘালয়ে বোমা বিস্ফোরণে বিধানসভার কংগ্রেস দলীয় এক প্রার্থীসহ চারজন নিহত হয়েছেন। রোববার রাতে পূর্ব গাড়ো পাহাড় এলাকায় হাতে তৈরি বোমা বিস্ফোরণে তারা নিহত হয়েছেন। খবর এনডিটিভি অনলাইন।
ভারতের জাতীয় কংগ্রেস দলের স্থানীয় নেতা জোনাথন এন সাংমা আগামী সপ্তাহের বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, একটি জনসভা থেকে ফেরার সময় তাদের গাড়িবহর লক্ষ্য করে আগে থেকে ওঁৎ পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
এতে সংমার পাশাপাশি তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও দুজন দলীয় কর্মী নিহত হন।
পুলিশ জানিয়েছে, গাড়ো পাহাড় এলাকায় তৎপর সন্দেহভাজন সন্ত্রাসীরা হামলাটি চলিয়েছে বলে মনে করা হচ্ছে। জেলা হাকিম রামকুমার শর্মা বলেন, কংগ্রেস প্রার্থীর মৃতদেহসহ ঘটনাস্থলে চারটি মৃতদেহ পাওয়া গেছে।
Sylhetnewsbd Online News Paper