বিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই। বুধবার ৭৬ বছর বয়সী এ বিজ্ঞানী মারা গেছেন। পরিবারের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, প্রফেসর হকিংয়ের ছেলে-মেয়ে লুচি, রবার্ট ও টিম এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তারা বলেছেন, আমরা গভীরভাবে শোকাহত যে, আজ আমাদের প্রিয় বাবা মারা গেছেন।

তারা আরো বলেন, তিনি ছিলেন বিখ্যাত বিজ্ঞানী ও অসাধারণ লোক। তিনি ও তার কর্ম যুগ যুগ ধরে মানুষ অনুসরণ করবে।

বিবৃতিতে আরো বলা হয়, তার সাহস এবং প্রতিভার দৃঢ়তা গোটা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে। আমরা চিরদিন তার শূন্যতা অনুভব করব।

ব্লাক হোল ও আপেক্ষিকতা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। ব্রাইফ হিস্টরি অব টাইম্সসহ অসংখ্য বিজ্ঞানের বই লিখেন তিনি।