রণবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলিয়া

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিদ্ধার্থের পর রণবীরের কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলিয়া ভাট। কয়েকদিন ধরে এমন খবরই ভাসছে বলিউড পাড়ায়। এমন খবর ছড়ানোর যথেষ্ট কারণও আছে। প্রথমতো দুজনই তো সিঙ্গেল। তাছাড়া সম্প্রতি রণবীরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে আলিয়াকে।

প্রথমবারের মতো ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। এ সিনেমার শুটিংয়েই সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। তাছাড়া অতীতেও রণবীরের প্রতি নিজের আকর্ষণ লুকিয়ে রাখেননি আলিয়া।

এদিকে আজ ২৫তম জন্মদিনে পা দিয়েছেন আলিয়া। শোনা যাচ্ছে, নিজের ২৫ তম জন্মদিনও রণবীরের সঙ্গেই পালন করবেন এই অভিনেত্রী। বর্তমানে বুলগেরিয়ায় নিজেদের ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন দুজনে। সেখানেই পালন করবেন বিশেষ দিনটি। এর আগে রণবীরের সঙ্গে নিজের সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এ নায়িকা।
আলিয়া বলেন, এমন খবর শুনে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, নীরবতাই সোনার কাঠি। এমন তো না যে আমি আমার কোনো ব্যক্তিগত জীবন নেই। আমার যেটা ইচ্ছা হয় সেটাই করি। আমি অনুভব করি। এটাও ব্যক্তিগত জীবনের একটি অংশ। কিন্তু সবসময় উদ্ভূত কিছু গুঞ্জন আমাকে নিয়ে কেন?

আলিয়া আরো বলেন, যে যাই বলুক। আমি আমার জায়গায় ঠিকই আছি। এমন গল্পের জন্য আমি মোটেও বিরক্ত নই। আপনি যা করবেন তার চেয়েও বেশি এলোমেলোভাবে লেখা হয়। আমি আশা করি মিথ্যা গুজব নিয়ে মানুষ চিন্তা করবে না। ইন্ডিয়া টুডে