সিলেট নিউজ বিডি ডেস্ক: স্বাগতিক লঙ্কানদের হটিতে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ। আর এ ম্যাচটিতে টাইগারদের প্রতিপক্ষ প্রতিবেশি ভারত। আজকের ম্যাচটিতে রোহিত শর্মার দলকে ফেভারিট বলাই যেতে পারে। কারণ বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই মুখোমুখিতে জয়ের দেখা পেয়েছে ভারত।
তবে বিশ্বের ক্রীড়া বিশ্লেষকদের দাবি, আজকের ম্যাচে অনেক বেশি চাপে থাকবে ভারত। কারণ সর্বশেষ জয়ে চাঙ্গা টাইগার শিবির।
কিন্তু ম্যাচের আগে শ্রীলঙ্কার আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে, গত কয়েকদিনের মতো আজও কলম্বোতে বজ্রপাতসহ ঝোড়ো বৃষ্টি হতে পারে। এ নিয়ে তারা প্রতিঘন্টার প্রতিবেদন প্রকাশ করেছে তরা। প্রতিবেদনে বলা হচ্ছে, দুপুর ১টা থেকে তিনটা পর্যন্ত ৪৭-৫১ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে ৫-৬ টার দিকে অর্থাৎ খেলা শুরুর আগমুর্হুতে তা অনেকাংশ কমে ১৪-১৮ শতাংশে নেমে আসতে পারে। কিন্তু খেলা চলাকালীন সময়ে অর্থাৎ ৭-১০ টার মধ্যে বৃষ্টির সম্ভবনা বেড়ে ৫১% এ চলে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে বৃষ্টিতে যদি ফাইনাল ম্যাচ না হয়, তবে কী কবে? শ্রীলঙ্কা ক্রিকেট জানাল, কোনো রিজার্ভ ডে নেই। বৃষ্টিতে ভেসে গেলে কিংবা ম্যাচ টাই হলে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
Sylhetnewsbd Online News Paper