সিলেট নিউজ বিডি ডেস্ক: শচীন, মহেন্দ্র সিং ধোনি কিংবা সিল্ক স্মিতার পর এবার শ্রীদেবীর বায়োপিক তৈরির পরিকল্পনা করছেন পরিচালক হনশল মেহতা।
বি টাউনের খবর, বলিউডের প্রথম সুপারস্টারের বায়োপিক তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেত্রী বিদ্যা বালানকে। তবে বিদ্যার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে হনশল মেহতা বলেন, “বলিউডে আর কখনও দ্বিতীয় কোনও অভিনেত্রীর আসবেন না। আর সেই কারণেই এবার শ্রীদেবীর বায়োপিক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
শ্রী-কে সম্মান জানাতেই তাঁর বায়োপিক তৈরি করা হবে বলেও জানিয়েছেন হনশল মেহতা।
শ্রীদেবীর হাসি, শ্রীদেবীর নাচ, শ্রীদেবীর অভিনয়, সবকিছুকে নিখুত ভাবে ফুটিয়ে তুলতেই, তাঁকে সম্মান জানিয়ে এবার বলিউডের প্রথম সুপারস্টারের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
মিস্টার ইন্ডিয়া থেকে শুরু করে, সদমা, নাগিনা, চালবাজ, মম, ইংলিশ ভেংলিশসহ একাধিক ছবিতে অভিনয় করেন শ্রীদেবী।
এবার শ্রী-এর সব আইকনিক চরিত্র কেমন করে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন বিদ্যা বালান, এবার সেটাই দেখার।
Sylhetnewsbd Online News Paper