মার্কিন সেনাঘাঁটি প্রত্যাহার চান না সৌদি যুবরাজ

সিলেট নিউজ বিডি ডেস্ক: মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্যে সিরিয়া যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত মার্কিন সেনাঘাঁটি প্রত্যাহার না করার আহবান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

শনিবার টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহবান জানান। তিনি জানান, ইরান এবং তাদের মিলিশিয়া বাহিনী ইতিমধ্যে তেহরান থেকে ভূমধ্যসাগর হয়ে ইরাক, সিরিয়া লেবানন এর সাথে স্থল যোগাযোগের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এতে করে মার্কিন সেনাঘাঁটি বিদ্যমান থাকলে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ইরানি অপরাজনীতি থেকে রক্ষা পাবে বলে তিনি মনে করেন।