সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের ফাঞ্চেইজি ভিত্তিক লিগ গুলোতে এখন প্রযুক্তির ছোঁয়া অনেক বেড়েছে। সেই তুলনায় অনেক পিছিয়ে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চলমান আইপিএল থেকে আইপিএলে চালু হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আইপিএলের শুরু থেকেই স্পাইডার ক্যাম প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসছে।
এছাড়া সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ড্রোন ক্যাম, স্পাইডার ক্যাম, ডিআরএস এবং এলইডি স্টাম্প ব্যবহার করা হয়। আসছে বিপিএলে এসব প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানান বিসিবি পরিচালক জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, ‘আমরা আসছে বিপিএলে স্পাইডার ক্যাম ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি পরবর্তি বিপিএলে এলইডি স্টাম্পও ব্যবহার করতে পারবো।’
এসময় তিনি পরবর্তি আসর থেকে ঘরোয়া লিগ গুলো টিভিতে সম্প্রচার নিয়ে আশ্বাস দেন।
Sylhetnewsbd Online News Paper