সিলেট নিউজ বিডি ডেস্ক: ম্যাচের প্রথম ইংনিংসে চেন্নাই বোলারদের ওপর দিয়ে সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। যে ঝড়ো ইনিংস জানান দেয় অনেক কিছু।চলমান আইপিএলের শুরু থেকেই গেইলের প্রতি তেমন আগ্রহ দেখায়নি কোন দল। নিলামের দ্বিতীয় দিনে তাকে কিনে পাঞ্জাব। শুধু তাই নয় পাঞ্জাব আসরের দুই ম্যাচে টি-২০ ক্রিকেটের সবচেয়ে বেশি ছক্কার মালিককে ছাড়াই একাদশ গঠন করে। হয়তো গেইল সেই ক্ষোভটা ঝারলেন চেন্নাইয়ের বোলারদের উপর। গেইলের ৩৩ বলে ৬৩ রানের জড়ো ইনিংসের সুবাধে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব।
চন্ডীগড়ে পাঞ্জাবের দেওয়া ১৯৮ রানের লক্ষ্যে নেমে ৫৬ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। হয়তো অনেকেই তখন ভাবতে শুরু করেছে চেন্নাইয়ের হার বুঝি সময়ের ব্যাপার। কিন্তু তখনো যে একজন আছেন। যাকে সর্বকালের অন্যতম সেরা ফিনিশিয়ারদের একজন ধরা হয়। বুড়ো হয়েছেন ঠিকই কিন্তু দলের প্রয়োজনে এখনো তিনি নিজেকে কতটা উজাড় করে দিতে পারেন তার প্রমাণ আরও একবার দিলেন।
ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের ৪৪ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংসে জয়ের খুব কাছে এসে তরী ভেড়াতে পারলো না চেন্নাই।শেষ নাটকীয়তায় ম্যাচটিতে ৪ রানে হারে ধোনির চেন্নাই। দ্বিতীয় জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে পাঞ্জাব। সমান পয়েন্টে তিনে চেন্নাই।
Sylhetnewsbd Online News Paper