সিলেট নিউজ বিডি ডেস্ক: দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক কামরুল ইসলামের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ৭২ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা। সোমবার(১৬ এপ্রিল) দুপুর ১২:৩০ মিনিটের সময় সিলেট প্রেস ক্লাবের সামনে সিলেটের সাংবাদিক সমাজ এই আল্টিমেটাম ঘোষনা করেন।
এ সময় সাংবাদিকরা হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আগামী ৭২ঘন্টার মধ্যে চিন্বিত ছিনতাইকারী সন্ত্রাসীদের গ্রেফতার না হলে তীব্র থেকে তীব্রতর কর্মসূচী ঘোষনা করতে বাধ্য হব।
সাংবাদিক খালেদ আহমদের উপস্থাপনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ সহ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আইনজী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট জেলা বিএনপির সাধারেণ সম্পাদক আলী আহমদ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কয়েস লোদী, ব্লাস্ট এর সভাপতি এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এনামুল হক জুবের, সেক্রেটারী ইকবাল মাহমুদ, কার্য নির্বাহী কমিটির সদস্য মো. ফয়ছল আলম, ফটো জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল, ইমজার সাবেক সেক্রেটারী মইন উদ্দিন মনজু,সিলেট প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নূর আহমদ, সাংবাদিক কবির আহমদ,আব্দুল মুকিত অপি, আশরাফুর রহমান জুয়েল, ফটো সাংবাদিক লিটন আহমেদ,ফটো সাংবাদিক তানবির, তোরাব, এমরান ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Sylhetnewsbd Online News Paper