দুর্ভাগ্য কিছু ছাত্রলীগ নেতা বিপথে চলে গেছে: প্রধানমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্ক: আমিও ছাত্রলীগের একজন কর্মী ছিলাম বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ভাগ্য কিছু কিছু ছাত্রলীগ নেতা বিপথে চলে গেছে। এখনও দুই-একজন বিএনপিতে পাওয়া যাবে। এরা বেঈমান, মুনাফেক, আদর্শহীন।

শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন থেকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অবদান আছে। বাঙালির অর্জনের সঙ্গে ছাত্রলীগ ওতোপ্রতোভাবে জড়িত।

দুই দিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এই সম্মেলনে ছাত্রলীগের নতুন নেতৃত্ব বাছাই করা হবে।

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন বর্ণের ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জ্বা করা হয়েছে।