সিলেট নিউজ বিডি ডেস্ক: আইপিএলের একাদশতম আসরে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন বাংলাদেশের কাঁটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই বাম হাতি পেসারের ওপর রোহিতের রয়েছে প্রবল আস্তা। কাপ্তানের আস্তার প্রতিদানও দিয়েছেন। তবে হঠাৎ করেই সাইট বেঞ্চ ঠিকানা হয়ে গেছে বাংলার কাঁটার মাস্টারের। এবার জানা গেলো মোস্তাফিজের দলের বাইরে থাকার কারণ।
উইকেট শিকারের পর এভাবেই কাঁটারকে বুকে জড়িয়ে নেন কাপ্তান
সাবেক ভারতীয় পেসার জহির খান চলতি আইপিএলে বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। সেই সুবাদে তার নজরে এসেছে মুস্তাফিজ। এর আগেও তিনি মোস্তাফিজ প্রসঙ্গে কথা বলেছেন, এবারও জানালেন কেন মুম্বাই মোস্তাফিজকে দলে নিতে পারছে না।
আইপিএলের এক বিশ্লেষণমূলক অনুষ্ঠানে জহির খান বলেন, হার্দিক ব্যাট আর বলে দুর্দান্ত করছে। ফলে প্রত্যেক ম্যাচেই ও চার ওভার করে বল করছে । আর হার্দিক চার ওভার করে বল করতে পারায় দলে বেন কাটিংকে নিয়ে ব্যাটিং শক্তি বাড়াতে পারছে মুম্বাই। মূলত এ কারণেই মোস্তাফিজের মতো বোলারকে ছাড়াই খেলতে পারছে দলটি।
জহির খান এর আগে বলেছিলেন, মোস্তাফিজকে নিয়ে রোহিত শর্মার পরিকল্পনায় ভুল আছে।
চলতি মৌসুমে মুম্বাইয়ের হয়ে প্রথম ছয় ম্যাচে মাঠে নামেন মোস্তাফিজ। বল হাতে প্রায় প্রতি মাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। কিন্তু তার দল যেন হারের বৃত্ত থেকে বেরই হতে পারছিলো না। এই সমীকরণের সামনে পড়েই একাদশে পরিবর্তন আনে মুম্বাই। মোস্তাফিজ আর পোলার্ডকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় জেপি ডুমিনি ও কাটিংকে। আর এতেই যেন বদলে যায় মুম্বাইয়ের ভাগ্য।
শেষ চার ম্যাচের তিনটিতে জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই।
Sylhetnewsbd Online News Paper