সিনিয়র ক্রিকেটারের সাথে বৈঠক করলেন কারস্টেন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ আইপিএলের ব্যস্ততা শেষে গত রাতেই ঢাকা ফিরেছেন গ্যারি কারেস্টেন। ইতোমধ্যে টাইগারদের ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। বিসিবির ইচ্ছা দীর্ঘ মেয়াদের জন্য তাকে নিযুক্ত করা। কিন্তু তিনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মাশরাফিদের সাথে কাজ করার ইচ্ছা জানিয়েছেন।

পরামর্শক হিসেবে নিযুক্ত হয়েই দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে বৈঠক করেন কারস্টেন। আইপিএলের কারণে টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় রোববার দুপুরে ওডিআই অধিনায়ক মাশরাফীসহ তিন সিনিয়র ক্রিকেটার মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সাথে বৈঠক করেন কারস্টেন। সিনিয়র ক্রিকেটারদের সাথে বৈঠক শেষ করেই সিনিয়র ক্রিকেটারদের সাথে বৈঠক করেন কারস্টেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচ নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় বিসিবি। কারস্টেন যেহেতু এ ব্যাপারে ভূমিকা রাখবেন, সে কারণে তাঁর কাছে কোচদের সংক্ষিপ্ত তালিকাও তুলে দেওয়া হয়েছে এমনটা জানিয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন কারস্টেন।