সাংবাদিক সোহাগ-কে সিলেট নিউজ বিডি পরিবারের অভিনন্দন

সিলেট নিউজ বিডি ডেস্ক: সাংবাদিক এমদাদুল হক সোহাগ দিরাই অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট নিউজ বিডি পরিবার। সোমবার(২৮ মে) সিলেট নিউজ বিডি ডট কমের সম্পাদক আশরাফুর রহমান জুয়েলের ফোনবার্তায় তাকে অভিনন্দন জানানো হয়।

সুনামধন্য ব্যাক্তিত্ব ডা: বজলুন নূর এর সুযোগ্য কৃতি সন্তান এমদাদুল হক সোহাগ দিরাই উপজেলার জগদল গ্রামে জন্মগ্রহন করেন। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকমকের প্রধান সম্পাদকের দায়িত্ব নিষ্টার সাথে পালন করছেন।

উল্লেখ্য, দিরাই অনলাইন প্রেসক্লাবের এক জরুরি সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দারের উপস্থিতিতে তাকে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়।

এদিকে সাংবাদিক এমদাদুল হক সোহাগ সহ সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, সিলেট মহানগর আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক এবং দিরাই শাল্লা জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শামসুল ইসলাম, এম সি বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিপি ইকবাল হোসেন,শামসুল হক চৌধুরী, বিএনপি মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী।

বাংলাদেশ এর প্রথম স্থান অবস্থানরত মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি এক্সিলেন্ট ওয়াল্ড এর এমডি আনোয়ার এইচ রয়েল রানা,কাজী শাহাদাত হোসেন রুবেল,আলতাফুর রহমান, সুরঞ্জিত বর্মণ, শাহ আদনান, ডাঃ জালাল উদ্দিন, রুহুল আমিন চৌধুরী প্রমুখ।