৩০ জুলাই রাজশাহী, সিলেট, বরিশাল সিটি নির্বাচন

সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ৩০ জুলাই দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)।

তফসিল অনুযায়ী, তিন সিটিতে ২৪ জুন মনোনয়নপত্র দাখিল করা হবে। এর পর ১-২ জুলাই বাছাই ও ৯ জুলাই মনোনয়ন প্রত্যাহার শেষে ১০ জুলাই প্রতীক বরাদ্দ করা হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত এক সভা শেষে এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটিতে ২০১৩ সালের ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।