সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশে পালিয়ে আসা সকল রোহিঙ্গারা সেচ্ছায় ফিরে যেতে চাইলে মিয়ানমার তাদের নিতে রাজি বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন।
শনিবার সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন শাংরি-লা সংলাপে একথা বলেছেন তিনি।
গত বছরের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার। এ অভিযানে সেনাবাহিনীর সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে প্রায় সাত লাখ রোহিঙ্গা।
এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। হয়েছে প্রত্যাবাসন চুক্তিও। তবে রোহিঙ্গারা কবে ফিরতে পারবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এতোদিন মিয়ানমার বলে আসছিল, যেসব রোহিঙ্গা মিয়ানমারের বাসিন্দা হিসেবে নিজেদের প্রমাণ দিতে পারবে কেবল তাদেরকেই ফিরিয়ে নেওয়া হবে।
সূত্র- রয়টার্স
Sylhetnewsbd Online News Paper