বিক্ষোভের মুখে জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সিলেট নিউজ বিডি ডেস্ক: অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জর্ডানের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের পরামর্শে জিনিসপত্রের মূল্য বাড়ানোর প্রতিবাদে গত কয়েকদিন ধরেই জর্ডানের রাজধানী আম্মানে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। এর পরিপ্রেক্ষিতে সোমবার পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী হানি মুকলি।

জনগণের ওপর অতিরিক্ত করারোপের প্রস্তাব দিয়ে গত মাসে সংসদে যে বিল পাঠানো হয়েছে, তা প্রত্যাহার করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই করবিল জর্ডানের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে।

সরকারি বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই বিক্ষোভকারীরা ‘আমরা এখানে ওই বিল বাতিলের জন্য এসেছি’, ‘সরকার নির্লজ্জ’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকে।

রাজধানী আম্মানের বাইরে সারা দেশেই গত বুধবার থেকে বিক্ষোভ শুরু হয়। সরকার পতনের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। এক বিক্ষোভকারী বলেন, ‘নারীরা শিশুদের জন্য ডাস্টবিনে খাবার খুঁজতে শুরু করেছেন। প্রতিদিন আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি ও নতুন নতুন করারোপে জর্জরিত হচ্ছি।