সিলেট নিউজ বিডি ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে লজ্জাজনক হার দিয়ে যাত্রা শুরু হলেও নারী এশিয়া কাপে এখন ভালোই প্রতাপ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।
সোমবার (৪ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারানোর পর বুধবার (৬ জুন) প্রতিবেশী দেশ ভারতকে হারাল সালমা খাতুনের দল। হিসাব বলছে, ৩ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলে বাঘিনীদের অবস্থান এখন চারে।
বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার কুয়ালালামপুরের কিনরারা ওভাল মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১৪১ রান সংগ্রহ করে ভারত। জবাবে খেলতে নেমে দুই বল হাতে রেখে ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের এমন ঐতিহাসিক জয়ের দিনে ফারজানা হক ৫২ এবং রোমানা ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ মে) থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ জিতলে উজ্জ্বল হবে শীর্ষ দুইয়ে থেকে ফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা।
Sylhetnewsbd Online News Paper