সিলেট নিউজ বিডি ডেস্কঃ এবার গর্ভ ভাড়া দেবেন ঐশ্বরিয়া রাই! অমিতাভ বচনের পুত্রবধূ সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেবেন, তবে তা বাস্তবে নয়, সিনেমার পর্দায়।
সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া নতুন চলচ্চিত্র ‘জেসমিন’-এ ঐশ্বরিয়াকে একজন সারোগেট মাদারের ভূমিকায় দেখা যাবে। মুম্বাই মিররের বরাত দিয়ে জিনিউজের খবর।
গর্ভ ভাড়া দেয়া বা সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেয়া এখন বলিউডে বেশ পরিচিত এক পদ্ধতি। যার সর্বশেষ উদাহরণ করণ জোহরের যমজ সন্তান। গত বছর তাদের জন্ম হয়। শাহরুখ খানের ছেলে আব্রাম ও তুষার কাপুরের ছেলে লক্ষের জন্মও হয়েছে সারোগেসি পদ্ধতির মাধ্যমে।
বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘জেসমিন’ ছবিটির কাহিনী। ঘটনাটি ঘটেছিল গুজরাটের পুসকারে। ‘জেসমিন’ চলচ্চিত্রটি এমন একজন নারীর গল্প বলবে, যিনি গর্ভ ভাড়া দিয়ে তার সন্তানের প্রতি মায়ায় জড়িয়ে পড়বেন। আর মুম্বাই মিররের খবরে প্রকাশ, সে নারীর চরিত্রেই অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
Sylhetnewsbd Online News Paper