সিলেট নিউজ বিডি ডেস্কঃ চায়ের কাপ কিংবা বন্ধুদের আড্ডায় ঝড় তুলতে প্রস্তুত রাশিয়া বিশ্বকাপ। যদিও ইতোমধ্যে সেই ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এশিয়ার দেশগুলোতে। বাড়ির ছাদ কিংবা রাস্তা ঘাটে শোভা পাচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রিয় দলের পাতাকা। কেউবা আবার আগ বাড়িয়ে নিজের পোশাক রুপান্তরিত করেছেন প্রিয় খেলোয়াড়ের জার্সিতে। সে আর যাই হোক ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ যে বিশ্বব্যাপী ফুটবল পাগলদের বড় আনন্দের উৎস হবে তা বলার অপেক্ষা রাখে না।
তবে তার আগে আজ গোনিউজের নিয়মিত আয়োজন জানা-অজানা অধ্যামের ৮ম পর্বে রয়েছে রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী সর্বোচ্চ আয়ের ১০ খেলোয়াড়ের তালিকা
লিওনেল মেসি:
এ তালিকায় সবার শীর্ষে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বেতনের অধিকারী তিনি। সপ্তাহে ৫ লক্ষ পাউন্ড আয় তার।
নেইমার:
নেইমারের সাপ্তাহিক বেতন ৪ লক্ষ ৪৫ হাজার পাউন্ড। ব্রাজিল কিংবা পিএসজি, দুই জায়গাতেই সমান তালে জনপ্রিয় এই তারকা।
রোনালদো:
পর্তুগিজের আফসোস তারা এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেনি। তবে এবার হয়তো তার মাধ্যমেই সেই স্বপ্ন পূরণ হতে পারে। আর সে জন্য প্রস্তুত রোনালদো। এবারের রাশিয়া মিশনে তৃতীয় সর্বোচ্চ বেতন ভুক্ত খেলোয়াড় রোনালদো। সপ্তাহে রোনালদো পান ৩ লক্ষ ৬৫ হাজার পাউন্ড।
মেসুতো ওজিল:
ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে সপ্তাহে ৩ লক্ষ পাউন্ড বেতন পান মুসলিম খেলোয়াড় মেসুত ওজিল। রিয়াল থেকে আর্সেনালে যাওয়ার পর তার পায়ের জাদু বেড়েছে আরো কয়েক গুণ।
লুইস সুয়ারেজ:
উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের সাপ্তাহিক বেতন ২ লক্ষ ৯০ হাজার পাউন্ড। বার্সা মেসির উত্তম সঙ্গী হিসেবে বেশ সাপোর্ট দিচ্ছেন তিনি।
Sylhetnewsbd Online News Paper