সিলেট নিউজ বিডি ডেস্ক: এবার ঈদে মুক্তি পাবে শাকিব-বুবলী জুটির ছবি ‘সুপার হিরো’। এর আগে গতকাল ১২ জুন, ইউটিউবে অবমুক্ত হলো ‘তোমাকে আপন করে’ শিরোনামের ছবির একটি গান। গানটিতে বুবলির পেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে।
রোমান্টিক এ গান দেখে অনেকে বলছেন, বুবলী কি প্রেগনেন্ট? গানে তার শারীরিক ভাষা সেটাই বলে।
আবার অনেকে বলছেন, এমনও তো হতে পারে বুবলি সিনেমার কোন এক অংশে প্রেগনেন্ট থাকে। আর এসবের উত্তর পেতে অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি পর্যন্ত।
এ নিয়ে বুবলী এখনো মুখ খুলেনি। তবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশে এ ছবির বেশ কিছু অ্যকশন দৃশ্যের শুটিংয়ে বুবলী অংশ নেয়। প্রেগনেন্টের মতো কোন ঘটনা ঘটলে অবশ্যই এসব দৃশ্যে তিনি অংশ নিতে পারতেন না। নিন্দুকেরা কত কথাই তো বলে। সময়ই সব সত্যের উদঘাটন করে।
হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ‘সুপার হিরো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আরো রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিংসহ অনেকে।
অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’র শুটিং শুরু হয়ে শেষ হয় বাংলাদেশে। এছাড়াও ঈদে এ জুটির আরেকটি ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ মুক্তি পাওয়ারও কথা চলছে।
**ভিডিও…
Sylhetnewsbd Online News Paper