সিলেট নিউজ বিডি ডেস্ক: সমন্বিত ও পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।
তিনি বলেন, ঈদযাত্রা নিয়ে অনেকের অনেক ধরনের আশংকা একেবারে অমূলক প্রমাণিত হয়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো যানজট দেখা যায়নি।
শুক্রবার ( ১৫ জুন) সকালে ফেনীর ফতেহপুরে ওভারপাস পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তবে ঈদযাত্রায় যাত্রী পরিবহনগুলো বাস্তবতার নিরিখে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে মন্ত্রী স্বীকার করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের বিরুদ্ধে আমরা নই। যদি প্রয়োজন হয় সেনাবাহিনী মোতায়েন হবে সংবিধান অনুযায়ী। এসময় নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য বিএনপি’র প্রস্তাবকে ‘মামার বাড়ির আবদার’ বলেও মন্তব্য করেন মন্ত্রী।
Sylhetnewsbd Online News Paper