সিলেট নিউজ বিডি ডেস্ক: নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে মঙ্গলবার (২৬ জুন) সেন্ট পির্টাসবার্গে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ শক্ত না হলেও ঠিকই ছিটকে পড়ার শঙ্কায় বেশ চিন্তিত আর্জেন্টিনা। তাই বাংলাদেশ সময় রাত ১২টা অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে প্রাণপনে লড়তে দেখা যাবে মেসি-ডি মারিয়াদের।
নকআউট পর্বে উঠতে হলে আজ শুধুমাত্র নাইজেরিয়ার বিপক্ষে জয় নয় বরং আলবিসেলেস্তাদের তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের ফলের দিকে।
এরই মধ্যে গুঞ্জন উঠেছে ফাটল ধরেছে আর্জেন্টিনা শিবিরে। দলে সিনিয়র-জুনিয়র এবং কোচের সঙ্গে মনোমালিন্য দেখা দিয়েছে। তবে সংবাদ সম্মেলনে এসব গুঞ্জন স্রেফ উড়িয়ে দেন কোচ সাম্পাওলি।
‘‘হারের ফলে সপ্তাহটি বেশ কষ্টের গেছে। কারণ শেষ ষোলোতে যাওয়া নিয়ে আমরা ঝুঁকিতে পড়েছি। আর এমন পরিস্থিতিতে যে বিষয়গুলো সত্যি নয় এবং যেগুলোর অস্তিত্ব নেই, সেগুলো আমি ব্যাখ্যা করতে পারি না।’’
“গত ম্যাচের পর আমি হারের দায় নিয়েছিলাম। পর দিন একজন কোচ হিসেবে আমার সব চিন্তা ছিল মঙ্গলবারের ম্যাচ জেতা নিয়ে। আমি পুরোপুরি আশাবাদী যে দল সব শক্তি নিয়ে জয় নিশ্চিত করতে মাঠে নামবে। আমি পুরোপুরি বিশ্বাসী জাতীয় দলের ইতিহাসে নতুন একটি পাতা খোলা হবে।”
“আমরা নির্দিষ্ট কিছু কৌশল নিয়ে অনুশীলন করেছি। আমার মাথায় পরিষ্কারভাবে সবকিছু আছে কিন্তু এ ম্যাচের জন্য আমি লাইন-আপটা (এখন) দিব না।”
“খেলোয়াড়রা নিজেরাও এখনও শুরুর একাদশ জানে না। আমি যেটা বলতে পারি আমার পুরো বিশ্বাস এবং আস্থা আছে যে, আর্জেন্টিনা এখন এই বিশ্বকাপ একদম অন্যভাবে দেখা শুরু করবে।”
Sylhetnewsbd Online News Paper