সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৫১ কোটি ৪০ লক্ষ টাকার রাজস্ব বাজেট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাস হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সম্মেলন কক্ষে সিন্ডিকেটের ৩২তম সভায় এ বাজেট পাস হয়।
সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম সভাপতিত্বে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব।
বিস্তারিত আলোচনা শেষে সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অংশ নেন সিকৃবির সিন্ডিকেট সদস্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভাসির্টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন আহমেদ, এমিরেটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, সাবেক অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পরিতোশ কুমার বিশ্বাস, সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তরিকুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহম্মদ, প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
Sylhetnewsbd Online News Paper