সিলেট নিউজ বিডি ডেস্ক: তামিম ইকবাল-লিটন দাসের ওপেনিং জুটি যোগ করতে পেরেছে ১০ রান। পরের ৮ রানে নেই ৫ উইকেট! স্কোরবোর্ডে ‘১৮’ সংখ্যা থাকতেই চলে গেছে আরো তিন উইকেট। চোখের পলকে ধসে গেছে বাংলাদেশ দলের টপ-অর্ডার। শেস ২৫ রানে গেল বাকি ৭ উইকেট। অ্যান্টিগা টেস্টে দুঃস্বপ্নের শুরু সাকিবদের। অবশেষে বাংলাদেশ টেস্টে নিজেদের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড গড়লেন। মাত্র ৪৩ রানে অল আউট হয়ে যায় সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ।
এই দিন ব্যাট করতে গিয়ে ক্যারিবিয়নদের তোপের মুখে পড়ে দিশেহারা টাইগার শিবির। আর তাতে গড়েন লজ্জাজনক রেকর্ড। এর আগে ২০০৭ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে অলআউট হয়েছিল ৬২ রানে, যেটি ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান। তবে আজ ২০০৭-এর সমান রানও করতে পারেনি সাকিবরা। এর আগে ১৯৯৪ সালে ইংল্যান্ড আউট হয়েছিল ৪৬ রানে। সেই রেকর্ডটিও ভেঙে দিল বাংলাদেশ।
Sylhetnewsbd Online News Paper