সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী ১২ জুলাই সন্ধ্যা ছয়টায় যে কোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮-এ কল করলেই কথা বলবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তারকাদের সঙ্গে ভক্তদের কথা বলার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক অ্যান্ড লাইভ ইন্টারটেইনমেন্ট। ১২ জুলাই সন্ধ্যা ৬টায় ফোন লাইভে আসবেন ফারিয়া। এসময় ফারিয়াকে সরাসরি প্রশ্ন করতে পারবেন ভক্তরা। বিভিন্ন প্রশ্নের উত্তর জানাবেন ফারিয়াও। এ কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা নিজেই।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া একটি ভিডিও বার্তায় বলেন, ‘বাংলালিংকের মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলার একটা দারুণ সুযোগ পেয়েছি। আগামী ১২ জুলাই ঠিক সন্ধ্যা ছয়টায় বাংলালিংক স্টারজোন সার্ভিসে আমি থাকবো আপনাদের সঙ্গে। শুধুমাত্র আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনি রেডি তো?’
উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন। মাঝখানে নিজের কণ্ঠে ‘পটাকা’ শিরোনামের গান গেয়ে তোপের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী।
Sylhetnewsbd Online News Paper