সিলেট নিউজ বিডি ডেস্ক: রোববার (১৫ জুলাই) ফ্রান্স-ক্রোয়েশিয়ার ম্যাচ থেকে পর্দা নামবে রাশিয়া বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনাল ম্যাচেও দেখা মিলবে রথী মহারথীদের। বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে থাকবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ।
ফাইনারে ম্যাচে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি ছাড়াও ক্রীড়াঙ্গনের তারকারা মাতাবেন গ্যালারি। থাকবেন গতি দানব উসাইন বোল্ট। একই সঙ্গে থাকবেন বিখ্যাত বৃটিশ ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’ তারকা মিক জ্যাগার।
এছাড়া ফাইনাল শুরুর আগে সুরে সুরে মঞ্চ মাতাবেন হলিউড অভিনেতা ও র্যাপ গায়ক উইল স্মিথ। সমাপনী আয়োজনে টুর্নামেন্টের ২১তম আসরের থিম সং ‘লিভ ইট আপ’ গাইবেন তিনি। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের মঞ্চে উইল স্মিথের সঙ্গে গলা মেলাবেন পুয়ের্তোরিকান সংগীতশিল্পী র্যাপার নিকি জ্যাম ও কসোভার গায়িকা ইরা ইসত্রেফি।
Sylhetnewsbd Online News Paper