সিলেট নিউজ বিডি ডেস্ক: গানের যুবরাজ আসিফ আকবর এবার হতে যাচ্ছেন চলচ্চিত্রের নায়ক। বহু আগে থেকেই চলচ্চিত্রে ডাক পেয়েছেন এই নায়ক। কিন্তু কোনো পরিচালকই বশে আনতে পারেনি আসিফ আকবরকে। অবশেষে সৈকত নাসিরের কাছে ধরা দিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই। তিনি বলেন, “আমাকে কীভাবে উপস্থাপন করা হবে এটা নির্মাতা সৈকত নাসিরই ভালো বলতে পারবে। এবার সত্যিই অভিনয় করতে যাচ্ছি। দেখা যাক কি হয়। নিজেকে প্রস্তুত করছি অভিনয়ের জন্য।”
আসিফ আকবর কাজ করতে যাচ্ছেন সৈকত নাসির পরিচালনায় নতুন একটি ছবিতে। নাম ‘ভি আই টি’। তবে প্রথম ছবিতে গায়কের বিপরীতে কোন নায়িকাকে দেখা যেতে পারে। এ নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই।
আসিফের নায়িকা হিসেবে সৈকত নাসিরের পছন্দের শীর্ষে ছিলেন দু’জন অভিনেত্রী। তারা হলেন, জয়া আহসান ও মাহিয়া মাহি। তবে, এর মধ্য হতে ঠিক কাকে দেখা যাবে আসিফের নায়িকা হিসেবে? “মাহীর নায়িকা হওয়ার বন্দোবস্ত মোটামুটি ফাইনাল।” এমনটা নিশ্চিত করেছেন আসিফ নিজেই।
তিনি বলেন, “আলাপ হয়েছে। অলমোস্ট ইতিবাচক। আমরা যতদূর পরিকল্পনা করেছি, তাতে এতটুকু বলতে পারি, ভালো কিছুই হতে যাচ্ছে।”
সিনেমায় অভিনয় করতে রাজি হওয়ার কারণ প্রসঙ্গে আসিফ বলেন, “আমার নিজের ইচ্ছা, আর সৈকত নাসিরের প্রতি বিশ্বাস। নির্মাতাই প্রধান মানুষ, যে আমাকে ছবিটি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।”
অ্যাকশন থ্রিলারভিত্তিক এ ওয়েব ফিল্মের নাম ‘ভি আই পি’। আসাদ জামান এবং সৈকত নাসিরের গল্প ও চিত্রনাট্যে এ ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির। বিগ বাজেটের এ ওয়েব ফিল্মটির ব্যাপ্তি হবে ১৪০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ১০ মিনিট।
জানা যায়, বাজেট চারকোটি টাকা ধরা হয়েছে। আগামী ঈদের পরপরই ছবির শুটিং শুরু হবে। আর মুক্তির বিষয়টা ছবির কাজ শেষ হলে বলা যাবে, বড় পর্দায়ও রিলিজ হতে পারে ছবিটি। এখনও সবকিছু ঠিকমতো বলতে পারছেন না পরিচালক ও নায়ক।
Sylhetnewsbd Online News Paper