সিলেট নিউজ বিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ জুলাই দুপুরে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজীম উদ্দিন খানসহ অন্যান্য শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদ ও লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় তাদের হাতে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তাতে লেখা ছিল- ‘শিক্ষকের মর্যাদা আজ কোথায়’, ‘এবার তোরা ছাত্র হ’, ‘শিক্ষক আজ লাঞ্ছিত কেন?’, ‘আমার ক্যাম্পাস কার দখলে?’, ‘মূল্যবোধ আজ কোথায়?’ ইত্যাদি।
বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান, সহকারী অধ্যাপক সায়েমা আহমেদ, সহকারী অধ্যাপক শেখ সামস মোরসালিন, প্রভাষক মোহাম্মাদ আলী সিদ্দিকী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Sylhetnewsbd Online News Paper