সৌম্য-তাসকিনের অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ড সফর করবে মুমিনুল

সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় দলে সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুমিনুলের ঠিকানা এখন জাতীয় দল থেকে ব্রত্যদের সাথে। জাতীয় দলের ছাঁয়ায় গড়া ‘এ’ দলে মুমিনুলকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। সৌম্য-তাসকিনের অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ড সফর করবে মুমিনুল। সেখানে আইরিশ ‘এ’ দলের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।

সর্বশেষ ২০১৫ সালে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন মুমিনুল। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে ডাক পেয়েছিলেন দলে, কিন্তু খেলা হয়নি। তাকে ওয়ানডেতে সুযোগ দিতে চান, এমন কথা আগেও বলেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সেই ধারাবাহিকতায় এবার মুমিনুলকে সুযোগ দেওয়া হলো ‘এ’ দলে। উদ্দেশ্য একটু পরখ করে নেওয়া। সেখানে ভালো করলেই সুযোগ মিলতে পারে জাতীয় দলে।

মাত্রই শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সিরিজ শেষ করেছে বাংলাদেশ ‘এ’। তবে দম ফেলার ফুরসত নেই, ২৮ জুলাই বাংলাদেশ উড়াল দিচ্ছে ডাবলিনে। সেখানে আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে শুরুতে পাঁচটি ওয়ানডে খেলবে। পহেলা আগস্ট থেকে শুরু হবে ওডিআই সিরিজ। তার মানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের দলে ডাক পাচ্ছেন না তাসকিন, সৌম্যরা। ১০ আগস্ট ওয়ানডে সিরিজ শেষের পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে।

মুমিনুল-সৌম্য ছাড়াও ‘এ‘ দলে আছেন জাতীয় দলে ঢোকার অপেক্ষায় থাকা বেশ কিছু ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট খেলে ফেরা নুরুল হাসান আছেন। দলে আছেন চোট কাটিয়ে ওঠা পেসার তাসকিন আহমেদও। নাজমুল হাসান শান্ত, সাইফ হাসান, আফিফ হোসেনরাও আছেন দলে।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক, ওয়ানডে সিরিজ), সৌম্য সরকার (অধিনায়ক টি-টোয়েন্টি সিরিজ, সহ অধিনায়ক ওয়ানডে সিরিজ), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।

উল্লেখ্য, সিরিজে তিনটি টি-২০ ম্যাচও খেলবে বাংলাদেশ। টি-২০ সিরিজের অধিনায়ক থাকবেন সৌম্য সরকার।