সিলেট নিউজ বিডি ডেস্ক: পাকিস্তানের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ক্রিকেটার ও পিটিআই প্রধান ইমরান খান। যদি অন্যান্য দলগুলো নির্বাচনে ব্যপক কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার দেশটির টেলিভিশনে দেয়া এক বক্তব্যে ইমরান বলেন, ‘আমরা সফল। জনগণ আমাদের সমর্থন দিয়েছেন।
তিনি বলেন, আমরা মহানবী (সা.)-এর অনুপ্রেরণায় মদিনার মতো করে নতুন পাকিস্তান গড়তে চাই। ভাষণে বিরোধীদের প্রতি প্রতিহিংসামূলক পদক্ষেপ না নেওয়ার অঙ্গীকার করে ইমরান এক ঐক্যবদ্ধ পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দেন।
ইমরান খান বলেন, ২২ বছর সংগ্রামের পর পাকিস্তান নিয়ে আমার স্বপ্নপূরণ হতে চলায় আল্লাহকে ধন্যবাদ। এতদিন যে প্রতিশ্রুতি দিয়ে আমি নির্বাচনে দিয়ে এসেছিলাম, তা আমি এখন পূরণ করার সুযোগ পেয়েছি।
দেশটির সম্ভাব্য এই প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জন্য যে বাসভবন, সেখানে থাকবেন না তিনি, বলেন, আমাদের সরকার ঠিক করবে প্রধানমন্ত্রীর বাসভবন কি কাজে ব্যবহার করা হবে। এটা জনগণের কাজে ব্যবহার করা উচিত।
পাকিস্তানের নির্বাচন কমিশনের সূত্র উদ্ধৃত করে ইংরেজি দৈনিক ডন জানাচ্ছে, মোট ২৭২টি আসনের মধ্যে ১২০টি আসনের আংশিক ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
এখন পর্যন্ত ৪৯ শতাংশ অর্থাৎ অর্ধেকেরও কম আসনের ফলাফলে ইমরান খানের দলের অগ্রযাত্রা দেখে পর্যবেক্ষকরা ধরে নিচ্ছেন তিনি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।
নির্বাচনে একক দল ক্ষমতায় যেতে হলে লাগবে কমপেক্ষ ১৩৭ আসন। তবেই দেশ শাসনের জন্য সরাসরি সরকার গঠন করতে পারবে। এছাড়া কোনো দলই যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তাহলে ঝুলে যাবে পাকিস্তানের পার্লামেন্ট। দ্বারস্থ হতে হবে ছোট-খাট দলগুলোর সঙ্গে জোট গঠন করে তবেই মসনদে যেতে হবে।
এদিকে পাকিস্তান স্বাধীন হওয়ার পর পাঞ্জাবের খুহাব এলাকার একটি গ্রামের নারীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শুরু হওয়ার পরই ভোটকেন্দ্রে ভোট দিতে গেছেন ঘাক কল্যাণ গ্রামের নারীরা। ইতিহাস গড়েছেন খাইবার পাখতুনখোওয়া প্রদেশের আপার দিরের নারী ভোটাররা। তারাও প্রথমবারের মতো ভোট দিয়েছেন।
জাতীয় পরিষদের ২৭২ আসনের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজার ৪৫৯ প্রার্থী। এরমধ্যে শুধুমাত্র পাঞ্জাব থেকেই এক হাজার ৬২৩ জন, সিন্ধ থেকে ৮২৪ জন, খাইবার পাখতুনখাওয়া থেকে ৭২৫ জন ও বেলুচিস্তান থেকে ২৮৭ জন। এছাড়া দেশটির দুটি আসন এনএ-৬০ ও এনএ-১০৮ এ নির্বাচন স্থগিত রয়েছে।
Sylhetnewsbd Online News Paper