জিম্বাবুয়েতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৩

সিলেট নিউজ বিডি ডেস্ক: জিম্বাবুয়েতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কজন। নিহত ব্যক্তিরা সরকারবিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন বলে স্থানীয় পুলিশ জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে হারারের কেন্দ্রস্থলে সেনা মোতায়েন করা হয়েছে।

পুলিশের গুলির তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী জোট এমডিসি। পুলিশের এই হামলাকে রবার্ট মুগাবের সময়কার ‘অন্ধকার দিন’–এর সঙ্গে তুলনা করেছে তারা। সূত্র: বিবিসি অনলাইন