সিলেট নিউজ বিডি ডেস্ক: তামিম-সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর ১৭১। মাঝারি মানের পুঁজি নিয়েও প্রথমে বাংলাদেশকে স্বস্তি এনে দেয় মোস্তাফিজুর রহমান। ম্যাচের দ্বিতীয় ওভারে ফেরান ইভান লুইসকে। চমক দিয়ে তিন নাম্বারে নেমে ঝড় তুলতে শুরু করে আন্দ্রে রাসেল। তবে রাসেলের ইনিংস বেশি লম্বা হতে দেয়নি কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। ২ ছক্কা ১ চারে ১০ বলে ১৭ রান করে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হয় রাসেল।
খোলস ছেড়ে বেরিয়ে আসার আগেই সাকিব ফেরায় অভিজ্ঞ মরলান স্যামুয়েলসকে। তখনো রানের চাকা সচল রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দলীয় ৫৮ রানের মাথায় রামদিনের বিদায়ের পর কোনঠাসা হয়ে পরে ওয়েস্ট ইন্ডিজ। বিপর্যস্ত ক্যারিবিয়ানদের হাল ধরেন অলরাউন্ডার র্যাভম্যান পাওয়েল ও আন্দ্রে ফ্লেচার।
ম্যাচের ১৪তম ওভারের দ্বিতীয় বলে ওপেনার ফ্লেচারের সহজ ক্যাচ মিস করে আরিফুল হক। তবে পরের ওভারে ঠিকই নাজমুল অপুকে তুলে মারতে গিয়ে সাকিবের হাতে ধরা খায় ফ্লেচার। এরপর উইকেটে আসে ভয়ানক কার্লোস ব্রাথওয়েট। লিটনের দুর্দান্ত ক্যাচে সাকিবের শিকার হয়ে ফিরে ক্যারিবীয়ান অধিনায়ক।
তখনো উইকেটে ওয়েস্ট ইন্ডিজের আশার আলো হয়ে টিকে ছিলেন পাওয়েল। ১৮তম ওভারে হতাশ করেনি রুবেল। তবে স্লগ ওভারের মাষ্টার মোস্তাফিজুর রহমান ১৯তম ওভারে পাওয়েলকে তুলে নিলেও ১৬ রান দিয়েছে ফিজ। শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিলো রান। নাগিন ডান্স্যার নাজমুল অপু মাত্র ২ রান দিয়ে তুলে নেয় ২ উইকেট। সেই সাথে ১২ রানের জয়ে সিরিজে ১-১ সমতা পায় বাংলাদেশ।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিষেক ম্যাচটি জিতল বাংলাদেশ।
Sylhetnewsbd Online News Paper