সিলেট নিউজ বিডি ডেস্ক: সিঙ্গাপুরে নিক জোনাসের কনসার্ট শেষে সোমবার সকালে ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই নিক জোনাসের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেন প্রিয়াঙ্কা চোপড়া।
এ অভিনেত্রী বলেন, আমার ব্যক্তিগত জীবন সবার জন্য নয়। হ্যাঁ এটা ঠিক যে ৯০ শতাংশ সবার জন্য। তবে ১০ শতাংশ তো একান্তই আমার। সেখানে আমি কী করছি, সেটার ব্যাখ্যা দিতে রাজি নই।
প্রিয়াঙ্কা আরো বলেন, ‘যখন এসব কথা শুনি, কখনো হাসি, কখনো বিরক্ত হই। পরে অবশ্য নিজেই ভাবি, আজ যেটা খবর, কাল সেটা আবর্জনা।’

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের একেবারে দ্বারপ্রান্তেই আছেন প্রিয়াঙ্কা-নিক। এরই মধ্যে তাদের বাগদানও সম্পন্ন হয়েছে। প্রিয়াঙ্কার জন্মদিনে তাকে বাগদানের আংটি পরিয়ে দিয়েছেন নিক। আশ্চর্য্যের বিষয় হচ্ছে সেই আংটিই নাকি খুলে ফেললেন প্রিয়াঙ্কা।
নয়াদিল্লির বিমানবন্দরে নেমে হঠাৎ আঙ্গুল থেকে আংটি খুলে ফেলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই দৃশ্য ধরা পড়ে পাপারাজ্জিদের ক্যামেরায়। ভিডিওতে দেখা যায়, নিক জোনাসের সদ্য পড়ানো ‘বাগদানের আংটি’ খুলে ফেলেন প্রিয়াঙ্কা। খোলার পর সেই আংটি নিজের জিনসের পকেটে লুকিয়ে রাখেন। তারপর ফ্যানদের অটোগ্রাফ দিয়ে গাড়িতে উঠে যান। তবে প্রিয়াঙ্কা কেন বাগদানের আংটি খুলে ফেললেন? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। আপাতত বিষয়টি নিয়ে কিছু জানান নি প্রিয়াঙ্কাও।
Sylhetnewsbd Online News Paper