দক্ষিণ সুরমা কলেজ সরকারীকরণ করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা কলেজসহ দেশের ২৭১টি বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এসব প্রতিষ্ঠান সরকারি করে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে আদেশ জারি করা হয়।

রোববার ১২ আগস্ট এ আদেশ জারীর পর দক্ষিণ সুরমা কলেজের গভনিং বডির সদস্য, পরিচালনা পর্ষদসহ শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানান।

আত্মীকরণকৃত কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ মো. শামছুল ইসলাম জানান, সরকারিকরণকৃত কলেজ সমূহের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আগামী সেপ্টেম্বর মাসে সংবর্ধনা দেবেন তারা। এ ব্যাপারে তাদের সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।