সিলেট নিউজ বিডি ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মুখোমুখি হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে নেপালকে ৩-০ গোলে পরাজিত করে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশের মেয়েরা। অনেক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। তাহলে কষ্ট কি ব্যাথা যাবে? ৩৫ মিনিটের সময় একটি গোল দেয় বায়লাদেশের ডিফেন্ডার। কিন্তু রেফারি ঘোষণা দিলেন অফসাইডের। ফলে প্রথম গোল থেকে বঞ্চিত হয় বাংলাদেশ নারী ফুটবল দল।
তবে এর ১০ মিনিট পর ভুল করেনি টাইগ্রেসরা। খেলার ৪৫ মিনিটে তহুরা খাতুনের করা গোলে এগিয়ে যায় বাংলাদেশ নারী দল। প্রথমার্ধের আর কোনো গোল না হওয়ায় ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় মারিয়া-তহুরারা।
দ্বিতীয়ার্ধে আরও বেশি মরিয়া হয়ে খেলে মারিয়ারা। খেলার ৫১ মিনিটে মারিয়া মান্ডার গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে বাংলাদেশ। ডি বক্সের বাইর থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল নিশ্চিত করেন মারিয়া।
৬৭তম মিনিটে অনেকটা দৌড়ে এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে বুদ্ধিদ্বীপ্ত শটে স্কোরলাইন ৩-০ করেন সাজেদা খাতুন।
এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় লাভ করে বাংলাদেশ।
গতবার প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে নিজেদের মাঠে নেপালকে প্রাথমিক পর্বে ৬-০ গোলে হারিয়েছিল মেয়েরা।
আগের ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়া ভুটানের বিপক্ষে বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ। একই দিনে ‘এ’ গ্রুপের সেরা হওয়া ভারত সেমি-ফাইনালে নেপালের মুখোমুখি হবে।
Sylhetnewsbd Online News Paper