গোলাম সারোয়ার এর মৃত্যুতে সিলেট প্রেসক্লাব এর শোক

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রথিতযশা সাংবাদিক গোলাম সারোয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ এক শোকবার্তায় বলেন, উপমহাদেশের পেশাদার সাংবাদিকতার ইতিহাসে অন্যতম দিকপাল ছিলেন গোলাম সারোয়ার। বাংলাদেশের গণমাধ্যমের প্রতিটি সংকটকালে তাঁর দায়িত্বশীল ভূমিকা সাংবাদিক সমাজ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, গোলাম সারোয়ারের অভাব সহজে পূরণ হওয়ার নয়। এ শুণ্যতা বহুদিন অনুভব করবে দেশের গণমাধ্যম। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।