সিলেট নিউজ বিডি ডেস্ক: এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটা হবে আগেই অনুমেয় ছিল। কারণ সফল ক্যারিবিয়ান সফরের পর বাংলাদেশের নবনিযুক্ত কোচ স্টিভ রোডস বিসিবির কাছে এশিয়া কাপের জন্য ৩০ সদস্যের একটি দল ছেয়েছিলেন। যাতে করে আগে থেকে অনুশীলন করার পর বুঝতে পারেনে এশিয়া কাপের জন্য কারা উপযুক্ত।
নতুন কোচের এমন দাবির সাথে সাথেই বিসিবি সভাপতি জানিয়ে দিলেন আমাদের পর্যাপ্ত আছে। এজন্যই ৩০ জন নয়, এক জন বাড়িয়ে দিলেন নির্বাচকমন্ডলি ।
মঙ্গলবার (১৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্যের দলটি ঘোষণা করা হয়। যেখানে নতুন মুখ হিসেবে এসেছে শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং ফজলে রাব্বি মাহমুদ। সম্প্রতি ‘এ’ দলের হয়ে এরা দারুণ ক্রিকেট খেলেছেন।
এই ৩১ জনকে নিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। সেই প্রস্তুতি ক্যাম্প থেকেই শেষ পর্যন্ত বাছাই করা হবে এশিয়া কাপের জন্য ১৪ কিংবা ১৫ সদস্যের মূল স্কোয়াড।
এক নজরে দেখে নিন বাংলাদেশের ৩১ সদস্যের দল:
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।
Sylhetnewsbd Online News Paper