সিলেট নিউজ বিডি ডেস্ক: নিরাপদ সড়ক আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় গ্রেফতারকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন সিএমএম আদালত। গ্রেফতারকৃত অন্য শিক্ষার্থীদের জামিনের বিষয়ে আজ রবিবার ১৯ আগস্ট শুনানি হওয়ার কথা রয়েছে।
রোববার ১৯ আগস্ট দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো একজন এবং ঢাকা মহানগর হাকিম একেএম মঈনুদ্দিন সিদ্দিকী ১৬ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী।
Sylhetnewsbd Online News Paper