সিলেট নিউজ বিডি ডেস্কঃ গত ১০ মে নেহা ও অঙ্গদের বিয়ে নিয়ে বিনোদন দুনিয়ায় খুবই হইচই হয়েছিল। মা হতে চলেছেন নেহা ধুপিয়া। ইনস্টাগ্রামে খবরের সত্যতা স্বীকার করেছেন তিনি ও তাঁর স্বামী অঙ্গদ বেদী। কেবল স্বীকার করাই নয়, সেই সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তাঁরা। ছবিতে নেহার ‘বেবি বাম্প’ স্পষ্ট। অঙ্গদ ছবির ক্যাপশনে লিখে দিয়েছেন— হ্যাঁ, গুজবটা সত্যি। আর নেহা তাঁর পোস্টে লিখে দিয়েছেন— এটা একটা নতুন শুরু।
গত ১০ মে গাঁটছড়া বেঁধেছিলেন সেলেব কাপল। তখনই গুঞ্জন শোনা গিয়েছিল, নেহা নাকি গর্ভবতী। কিন্তু সেই সময় এমন গুঞ্জনে প্রবল রেগেছিলেন অঙ্গদ। জানিয়ে দিয়েছিলেন, এমন হুমকিকে তিনি মোটেই পছন্দ করছেন না। কিন্তু শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হল। নেহা সত্যিই মা হতে চলেছেন।
প্রসঙ্গত, গত ১০ মে নেহা ও অঙ্গদের বিয়ে নিয়ে বিনোদন দুনিয়ায় খুবই হইচই হয়েছিল। অঙ্গদ বেদী টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘বেস্ট ফ্রেন্ড এখন বউ। হ্যালো মিসেস বেদী!’’
Sylhetnewsbd Online News Paper