সমকামিতাকে বৈধতা দিল ভারতের সুপ্রিম কোর্ট

সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতে সমকামিতাকে আইনি বৈধতা দিল দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার ০৬ সেপ্টেম্বর এক ঐতিহাসিক শুনানির পর সমকামিতাকে বৈধতা দিলো দেশটির সর্বোচ্চ আদালত। আর এর মধ্য দিয়ে অবসান ঘটলো প্রায় দেড়শ বছরের সমকামিতাবিরোধী আইনের।

সিএনএন জানিয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ যুগান্তকারী এই রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্ত বয়স্কদের মধ্যে সমঝোতার ভিত্তিতে হওয়া সমকামিতাকে বৈধতা দেওয়া হয়।

প্রসঙ্গত, গত আগস্টে আদালত জানিয়েছিলো কারও যৌন চাহিদার ওপর ভিত্তি করে আলাদা করাটা তার বিরুদ্ধে সম্মানহানি ও বৈষম্য। ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারা থেকে অপরাধকে নির্মূল করার পক্ষে রায় দেয়। কিন্তু ২০১৩ সালে সুরেশকুমার কৌশল বনাম নাজ ফাউন্ডেশনের মামলায় সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দেয়। চলতি বছরের মে মাসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এলজিবিটিদের প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন ৩৭৭ বাতিল করতে মামলা করে। অবশ্য এর আগেই ২৭ এপ্রিল হামসফর ট্রাস্টের অশোক রাও কাভি এবং আরিফ জাফর ৩৭৭ ধারার বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন।

সবশেষ সংবিধানের ৩৭৭ ধারা অযৌক্তিক, স্বৈরাচারী ও অবোধগম্য উল্লেখ করে সমকামিতাকে বৈধতা দিল দেশটির সুপ্রিম কোর্ট। ০৬ সেপ্টেম্বর