বুশরার ব্ল্যাক ম্যাজিকেই প্রধানমন্ত্রী ইমরান!

সিলেট নিউজ বিডি ডেস্ক: পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তান বংশোদ্ভূত বিশিষ্ট লেখক তারেক ফাতাহ।

সম্প্রতি ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার পেছনে অদ্ভুত এক কারণ উল্লেখ করে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তারেক ফাতাহ।

সাক্ষাৎকারে তিনি বলছেন, ইমরানের হাতে কোনো ক্ষমতা নেই। আসল ক্ষমতা রয়েছ তার তান্ত্রিক তৃতীয় স্ত্রী বুশরা মানেকার হাতে। বুশরা ব্ল্যাক ম্যাজিশিয়ান বা তান্ত্রিক বলেও দাবি করেন তিনি।

ইমরান খানের পাকিস্তানি ক্রিকেট দলে স্থান পাওয়া নিয়েও মন্তব্য করেছেন ফাতাহ। তিনি বলেছেন, ইমরান নিজের যোগ্যতায় দলে জায়গা পায়নি। বরং জেনারেল নিয়াজির সুপারিশেই তিনি দলে স্থান পান।