সিলেট নিউজ বিডি ডেস্ক: ৪০তম বিসিএস এর বিজ্ঞপ্তির আগে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা
এ দাবি উত্থাপন করেন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন।
তিনি বলেন, ৪০তম বিসিএস বিজ্ঞপ্তির আগে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে হবে। তা না হলে আবার তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে হবে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং ৫ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কার করার দাবি জানিয়েছেন তারা।
Sylhetnewsbd Online News Paper