সিলেট নিউজ বিডি ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের মুকুট ধরে রাখার স্বপ্ন ধূলিসাৎ করে শিরোপা ছিনিয়ে নিল মালদ্বীপ। ভারতকে ২-১ গোলে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর আবার শিরোপার স্বাদ নিল তারা।
১৫ সেপ্টেম্বর (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় সাফ সুজুকি কাপের ফাইনালে মুখোমুখি হয় মালদ্বীপ-ভারত। শুরু থেকে দারুণ খেলছিল মালদ্বীপ। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ভারত।
১৯ মিনিটের মাথায় দলে সাফল্য এনে দেয় মালদ্বীপের ইব্রাহিম মাহাদি হোসেন।
অন্যদিকে ১ গোল পিছিয়ে পড়া ভারত সমতা ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু পারেনি শেষ পর্যন্ত।
বিরতির পর আক্রমণাত্মক খেলা শুরু করে ভারত। কিন্তু উল্টো আরও ১ গোল দেয় মালদ্বীপ।
দ্বিতীয় গোল খেয়ে গোলের জন্য মরিয়া হয়ে পড়ে ভারত। আক্রমণের ধার বাড়ায় তারা। শেষপর্যন্ত গোলের দেখা পায় কিন্তু সময় ততক্ষণে খেলা প্রায় শেষ। অবশেষে ২-১ গোলে দ্বিতীয় বারের মত সাফ চ্যাম্পিয়নের শিরোপা নিজেদের করে নেয় মালদ্বীপ।
Sylhetnewsbd Online News Paper