আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

সিলেট নিউজ বিডি ডেস্ক: আফগানিস্তানে কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে। হেলিকপ্টারটির সকল আরোহী নিহত হয়েছে। তবে এটি জঙ্গী আক্রমণ নয় বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

১৬ সেপ্টেম্বর শনিবার আফগানিস্তানের ফারাহ প্রদেশে এ ঘটনা ঘটে। প্রদেশের সরকারি মুখপাত্র নাসের মেহরি জানান, কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে। কোন ধরনের সন্ত্রাসী হামলার শিকার হয়নি হেলিকপ্টারটি।

সাম্প্রতিক সময় তালেবানের হামলা বৃদ্ধির কারণে আকাশপথ ব্যবহার বাড়িয়ে দিয়েছে আফগান সামরিক বাহিনী। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় সেনাবাহিনী।