Bails fly as Hong Kong's Nizakat Khan attempts unsuccessfully to make it to the crease during the one day international cricket match of Asia Cup between Pakistan and Hong Kong in Dubai, United Arab Emirates, Sunday, Sept. 16, 2018. (AP Photo/Aijaz Rahi)

পাকিস্তানের বিধ্বংসী বোলিংয়ে গুটিয়ে গেল হংকং।

সিলেট নিউজ বিডি ডেস্ক: পাকিস্তানের বিধ্বংসী বোলিংয়ে ১১৬ রানেই গুটিয়ে গেল হংকং। ৩৭.১ ওভার শেষে সব ক’টি উইকেট হারায় তারা।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হংকংয়ের অধিনায়ক আনশুমান রথ। পাকিস্তানি বোলারদের মুখে খুব একটা সুবিধা করতে পারেনি তারা।

রানআউট দিয়ে উইকেটের পতন শুরু হয় হংকংয়ের। এরপর থেকে শুরু উইকেটে যাওয়া-আসা। দলের হয়ে সরবোচ্চ ২৭ রান করেন আইজাজ খান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ করেন কিঞ্চিত সাহ। শূন্যের কোটা পেরোতে পারেননি দলের তিনজন।

পাকিস্তানের হয়ে ৩টি উইকেট পান উসমান খান। ২টি করে হাসান আলি ও শাহদাব খান। ১টি পান ফাহিম আশরাফ।