সিলেট নিউজ বিডি ডেস্ক: বিয়ে নিয়ে বিস্ফোরক কথা বললেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি বলেন, ‘বিয়ে করে সমস্যায় ভুগতে চাই না।’
গতকাল ১৬ সেপ্টেম্বর টিভি রিয়্যালিটি শো বিগবসের ১২ তম আসরে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যারা বিয়ে করেছে তারা আমাকে এই প্রশ্ন করেন। তাদের উদ্দেশ্যে এ তারকা বলেন, তোমরা বিয়ে করে নানা সমস্যায় জর্জরিত। আমায় কেন সেখানে জড়াতে চাচ্ছো? আমি এভাবেই অনেক সুখে আছি।
দাবাং-খ্যাত এ সুপারস্টারের বিয়ে নিয়ে মিডিয়া পাড়ায় গুঞ্জনের শেষ নেই। সালমানের বিয়ে নিয়ে বের হয় নানা চাঞ্চল্যকর সংবাদ। কিন্তু কোন সংবাদের সত্যতা আর পাওয়া যায়নি।
Sylhetnewsbd Online News Paper