মোঃ আব্দুর রশিদ খান রাশেদঃ নিজে বদলে গেলে বদলে যায় দেশ, বদলে যায় বিশ্ব। এ রকম এক দৃষ্টান্ত স্থাপন করলো এস.এস.সি’০২ ও এইচ.এস.সি’০৪ ব্যাচের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত বন্ধুরা।
১৫ সেপ্টেম্বর শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ শেষে গ্যালারি পরিস্কার করেছেন প্রবাসী এই বাংলাদেশিরা। খেলাশেষে দর্শকরা যখন ফেরার প্রস্তুতি নিচ্ছেন তখন কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ব্যাচের প্রবাসী বন্ধুরা স্টেডিয়াম পরিস্কারের কাজে লেগে পড়েন। মাঠ পরিস্কারের আগাম প্রস্তুতি নিয়েই এস.এস.সি’০২-এইচ.এস.সি’০৪ বাংলাদেশ’ নামে এই সংগঠনকে দেখা যায় মাঠ পরিস্কারের কাজে। এসব তরুণদের অন্যতম একজন মোঃ জহিরুল ইসলাম রানার সঙ্গে কথা হলে তিনি জানান ‘মানসিকতা পজিটিভ থাকলে যখন-তখনই পরিবেশকে বদলে দেওয়া যায়। স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার পজিটিভ মানসিকতারই এক উদাহরণ। নিজের দেশে, নিজের স্টেডিয়াম খেলা শেষে যেন পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হয়।’ দেশে- বিদেশে বাংলাদেশী তরুণদের এ কাজ ব্যাপক প্রশংসিত হয়।
এশিয়া কাপ ক্রিকেটে: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্টেডিয়ামে গ্যালারি পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করলো প্রবাসী বাংলাদেশীরা…https://www.sylhetnewsbd.com/2018/09/18/
Posted by sylhetnewsbd.com on Tuesday, 18 September 2018
Sylhetnewsbd Online News Paper