সিলেট নিউজ বিডি ডেস্ক: নতুন করে ২৫ টি মামলায় অভিযুক্ত হলেন মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ২৫ টি মামলার মধ্যে রয়েছে ৪ টি ক্ষমতার অপব্যবহার, বাকি ২১ টি দুর্নীতি মামলা। খবর আল-জাজিরার।
গতকাল (বুধবার) মালশিয়ার দুর্নীতি দমন সংস্থা নাজিবকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদ করে সেখানকার পুলিশ। গত একমাসের মাথায় দ্বিতীয়বারের মত গ্রেফতার হলেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী।
আজ (বৃহস্পতিবার) নাজিবকে আদালতে ওঠানো হয়। অভিযোগে বলা হয়, নাজিব তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে শতাধিক মিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে সরিয়ে নেন।
দেশটির পুলিশ বাহিনীর প্রধান নুর ইব্রাহীম বৃহস্পতিবার বলেন, নাজিব ৯টি সংস্থা থেকে অবৈধভাবে প্রচুর টাকা নিজের দখলে নেয়। আমরা এখন তা আরও ভালভাবে তদন্ত করে দেখছি।
এপর্যন্ত নাজিবের বিরুদ্ধে মোট ৩২ টি মামলা অভিযুক্ত হলো।
Sylhetnewsbd Online News Paper